নারায়ণগঞ্জে ডকইয়ার্ড শ্রমিককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০১৬, ২০:২৮আপডেট : ২৯ জুলাই ২০১৬, ২১:৪৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ফয়সাল আহমেদ (২৩) নামে এক ডকইয়ার্ড শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বন্দরের নবীগঞ্জে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) আবদুল্লাহ মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ফয়সাল বন্দরের নবীগঞ্জ শান্তিবাগ এলাকার আবদুল রশিদের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়সাল বন্দর ডকইয়ার্ডের একজন শ্রমিক। সম্প্রতি ওই ডকইয়ার্ড দখলকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর সঙ্গে হত্যাকাণ্ডের যোগসাজশ থাকতে পারে। এ ছাড়া নবীগঞ্জ এলাকায় প্রভাব বিস্তার নিয়ে এলাকার বখাটে সন্ত্রাসীদের সঙ্গে দ্বন্দ্ব ছিল ফয়সালের। দ্বন্দ্বের জের ধরে শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ এলাকার ৮/৯ জন সন্ত্রাসী নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে ফয়সালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। আহত অবস্থায় পথচারীরা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) জানান, এলাকার প্রভাব বিস্তার নিয়ে ফয়সালকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফয়সালের বখাটে বন্ধুরা এর সঙ্গে জড়িত থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

/এইচকে/

আরও পড়ুন: নারায়ণগঞ্জে সাগর হত্যা: আদালতে ৪ শিশুর জবানবন্দি

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম