সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৮ কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল হোসেন জানান, সদর থানা থেকে ১৪ জন, কলারোয়ায় ৬ জন, তালায় ৩ জন, কালিগঞ্জে ৫ জন, শ্যামনগরে ৫ জন, আশাশুনিতে ৩ জন, দেবহাটায় ১ জন ও পাটকেলঘাটা থানার বিভিন্ন এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।
আরও পড়ুন:
বিরোধ বাড়ি নিয়ে, ফাঁসাতে জঙ্গি আস্তানার অভিযোগ, পুলিশে তোলপাড়
/এআরএল/আপ-বিটি/








