ডিসেম্বরে পদ্মা সেতুর মূল অবকাঠামো দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া বাজার এলাকায় আওয়ামী লীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার দেশে এসেছে। এখন পর্যন্ত পদ্মা সেতুর ৩৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২৪টি পাইলিংয়ের কাজও শেষ হয়েছে। এসময় তিনি বন্যা শেষ হওয়া অব্দি এ সরকার বন্যার্তদের পাশে থাকবে বলেও জানান।
এদিকে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, পদ্মা সেতুর ৪০টি সুপার স্ট্রাকচারের মধ্যে ১টি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আগামী ৬/৭ তারিখের দিকে এটি প্রকল্প এলাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম প্রমুখ।
/এমও/








