উদ্ধার করা যায়নি হাতিটি

জামালপুর প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৬, ১৯:২৩আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৯:৪৪

জামালপুরের চরাঞ্চলে হাতিটিকে তাড়া করছে গ্রামবাসী

বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় দলছুট হাতিটি উদ্ধার সম্ভব হয়নি। শুক্রবার দিনভর ভারতীয় ও বাংলাদেশের যৌথ বিশেষজ্ঞ দল জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরাঞ্চলে হাতিটিকে অনুসরণ করেছে।

শুক্রবার দিনভর হাতিটি সরিষাবাড়ি উপজেলার ইজারাপাড়া,ফুলবাড়িয়া, পঞ্চপীর, সৈয়দপুর গ্রাম এলাকা ঘুরে সর্বশেষ ধারাবর্ষা গ্রামে অবস্থান করছিল। ভারতীয় বিশেষজ্ঞ দলের প্রধান আসাম রাজ্যের সাবেক প্রধান বন সংরক্ষক ডক্টর রিতেশ ভট্টাচার্য সাংবাদিকদের জানান, হাতিটি পানি থেকে ডাঙ্গায় উঠতে পারছেনা। যেখানেই পানি থেকে ডাঙ্গায় ওঠার চেষ্টা করছে, সেখানেই গ্রামবাসী হাতিটিকে বাধা দিচ্ছে। বন্যার কারণে বিস্তীর্ণ চরাঞ্চলে পানি থাকায় চেতনানাশক দিয়ে হাতি উদ্ধার করা ঝুঁকিপূর্ণ।

তিনি আরও জানা, চরাঞ্চলে ট্রাক ও ক্রেন ব্যবহারও সম্ভব নয়। আমরা অপেক্ষা করছি, বন্যার পানি কমলে হাতিটিকে ডাঙ্গায় সুবিধাজনক স্থানে পাবো। সেক্ষেত্রে উদ্ধার সহজ হবে। না হলে অন্য পোষা হাতি দিয়ে তাকে সীমান্তের বনাঞ্চলে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।

বাংলাদেশ বিশেষজ্ঞ দলের প্রধান নেচার কনজারভেটিভ সোসাইটির প্রধান নির্বাহী পরিচালক ডক্টর তপন কুমার দে জানান, দলছুট হাতিটি পুরুষ। অনেকটাই শান্ত স্বভাবের। তারপরও দীর্ঘদিন পানিতে থাকায় ঠিকমতো খাবার না পেয়ে হাতিটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

এপিএইচ/

আরও পড়ুন:

মানুষের কারণেই বিপর্যস্ত হাতি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম