তারেক মাসুদ মিশুক মুনির স্মরণে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৬, ১৩:৫০আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৩:৫০

তারেক মাসুদ মিশুক মুনির স্মরণে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ

সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনির স্মরণে মানিকগঞ্জে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন-আলোচনাসভা ও সড়ক দুর্ঘটনা রোধে লিফলেট বিতরণ করেছে বিভিন্ন সংগঠনের নেতারা। 

শনিবার  সকাল ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকার দুর্ঘটনাস্থলের স্মৃতিস্তম্ভের পাশে যৌথভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব, বারসিক, সেচ্ছাসেবী সংগঠন বানিয়াজুরী গণকেন্দ্র পাঠাগার, তারেক মাসুদ মোমোরিয়াল ট্রাস্ট, প্রথম আলো বন্ধু সভাসহ বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি পালন করে। 
সংগঠনগুলোর নেতারা প্রথমেই তারেক মাসুদ-মিশুক মনির স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর মহাসড়কের পাশে নিরাপদ সড়কের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম বিশ্বাস, তারেক মাসুদ-মিশুক মনির স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইকবাল হোসেন কচি, জেলা কমিনিস্ট পার্টির সভাপতি আজাহারুল ইসলাম আরজু,বারসিক প্রতিনিধি বিমল রায়, বানিয়াজুরি গণকেন্দ্র পাঠাগারের যুব কমিটির সভাপতি রিপন আনসারি,বঙ্গবন্ধু  সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি আতাউর রহমান তোহা প্রমুখ। 
মানববন্ধন শেষে সড়ক দূর্ঘটনারোধে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে সচেতনা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। 
উল্লেখ্য, ২০১১ সালের এই দিনে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা নামক স্থানে বিপরীতগামী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বিশিষ্ট সাংবাদিক মিশুক মনির ও প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদসহ মাইক্রোবাসের ৫ জন নিহত হন।

/জেবি/

আরও পড়তে পারেন : হিলিতে ককটেল ও গানপাউডারসহ নারী আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী