ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৬, ১৭:৫৫আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৭:৫৮

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরিয়ায় নুপুর (১২) নামের এক স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই সাইমুনের বিরুদ্ধে।
শুক্রবার রাত ১০ টার দিকে পুলিশ নিজ বাড়ি থেকে নুপুরের লাশ উদ্ধার করে। তার বাবার নাম বিমল সরকার। বাড়ি সদর উপজেলার খেজুরিয়া মিশন পাড়া গ্রামে। ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল সে।ঘটনার পর থেকে ভাই সাইমুন পলাতক রয়েছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যায় নুপুরকে তার বড় ভাই সাইমুন শাসন করতে গিয়ে মারপিট করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক  লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শনিবার দুপুরে লাশের ময়নাতদন্ত হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
তবে নিহতের বাবা বিমল সরকার দাবি করেন নুপুর পরিবারের সদস্যদের সঙ্গে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে সে মারা যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, কি কারণে নুপুর মারা গেছে তা জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।  
আরও পড়তে পারেন: মধ্যবর্তী নির্বাচন দাবি করলেন কর্নেল অলি

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
হৃদয়-সাকিবদের জাফনা ফাইনালে
হৃদয়-সাকিবদের জাফনা ফাইনালে
জকসু নেতা নূর মোহাম্মদের ওপর ফের হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে  
জকসু নেতা নূর মোহাম্মদের ওপর ফের হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে  
মিরপুরে ‘ছিনতাই চক্রের’ ৪ সদস্য হাতেনাতে গ্রেফতার
মিরপুরে ‘ছিনতাই চক্রের’ ৪ সদস্য হাতেনাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার