কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৬, ০১:৫৯আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ০২:০০

কুষ্টিয়া কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ইকরামুল হক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দীপু (১৮) নামে আরও একজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের স্বস্তিপুর নামক স্থানে শ্যালো ইঞ্জিনচালিত করিমন সড়কে উল্টে গেলে এ ঘটনা ঘটে।
নিহত ইকরামুল হক ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার সুক্কুরপুর গ্রামের ফরিদ হোসেনের ছেলে। আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহত দীপু জানান, পাবনা থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তায় গর্তে শ্যালো ইঞ্জিনচালিত গাড়িটি উল্টে যায়। এসময় এর নিচে ইকরামুল চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিটিসেল বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের