ভারতীয় ৩ জেলের লাশ খুমেক হাসপাতাল মর্গে

খুলনা প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৬, ১০:০৮আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১০:১২

ভারতীয় ৩ জেলের লাশ খুমেক হাসপাতাল মর্গে সুন্দরবনের হিরনপয়েন্ট এলাকার বঙ্গেপাসাগরে ডুবে যাওয়া ট্রলারের ইঞ্জিন রুম থেকে উদ্ধার হওয়া ভারতীয় ৩ জেলের লাশ ময়নাতদন্তের জন্য খুলনায় আনা হয়েছে। বুধবার সন্ধ্যায় লাশগুলো খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দাকোপ থানা পুলিশের উপ-পরিদর্শক মো.সবুজ বলেন,বৃহস্পতিবার লাশ তিনটির ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর পরবর্তী করণীয় ঠিক করা হবে। তবে,আপাতত লাশগুলো খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালেই হিমাগারে রাখা হতে পারে।  
কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লে.এম ফরিদুজ্জামান খান জানান, গত শনিবার (১৩ আগস্ট) বিকালে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চর এলাকায় ১৭ জেলেসহ ভারতীয় ট্রলার ‘এমভি মহাগৌরী’ ডুবে যায়। খবর পেয়ে ওইদিন বিকালেই কোস্টগার্ড সদস্যরা ট্রলার উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়। রাতে অভিযান চালানো কঠিন ছিল, তাই পরদিন অর্থাৎ রবিবার (১৪ আগস্ট) সকাল থেকে কোস্টগার্ডের ৩টি টিম অভিযান চালায়। কোস্টগার্ড রবিবার দুপুরের দিকে ট্রলারটির সন্ধ্যান পায়। এরপর সেটিকে সন্ধ্যার মধ্যে উদ্ধার করে মংলা এলাকায় রাখা হয়।পরে গত মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে ওই ট্রলারের ইঞ্জিন রুম থেকে ভারতীয় ৩ জেলের গলিত লাশ উদ্ধার করা হয়। এরপর লাশগুলো দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, কয়েকদিন আগে গভীর সমুদ্রে যে ভারতীয় ট্রলার ডুবেছে মরদেহগুলো ওই ট্রলারের আরোহীদের। লাশগুলো গলে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

আরও পড়ুন: শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি