অর্থ আত্মসাতে দুদকের মামলায় সাবেক কানুনগো গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ২০:০৮আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২০:২৬

 আটক ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের সরকারি ২ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ মামলার আসামি গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার অবসরপ্রাপ্ত কানুনগো রমেশ চন্দ্র পালকে (৬০) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার ফরিদপুর শহর থেকে দুদকের একটি টিম তাকে গ্রেফতার করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদকের উপপরিচালক ফজলুল হকের নেতৃত্বে একটি টিম  মঙ্গলবার ফরিদপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

মামলার বিবরণে জানা গেছে, গোপালগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণ করা হয়। এলএ কেসের মাধ্যমে হুকুম দখলকৃত এসব সরকারি (খাস) জমির ক্ষতিপূরণের অর্থ সরকারি তহবিলে জমা না দিয়ে বিভিন্ন লোককে ওই সব জমির ভূয়া মালিক বানিয়ে চেকের মাধ্যমে ২ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৭৩২ টাকা উত্তোল করে রমেশ চন্দ্র পাল আত্মসাৎ করেন। দীর্ঘ তদন্ত শেষে  ঘটনায় রমেশ চন্দ্র পাল জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালের ২৪ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় দুদক একটি মামলা দায়ের করে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী