যেখানে শ্রমিক, মালিক ও বেতন আছে সেখানে দাবি-দাওয়া থাকবেই বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে কোনও সেক্টরেই অচলাবস্থা সৃষ্টির সুযোগ নেই। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া বিষয়ে সরকার সচেতন। বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, কারখানা মালিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাউল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাসচিব সৈয়দ আহম্মদ, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম প্রমুখ।
/এমএনএইচ/







