কয়রায় বাঘের চামড়াসহ ছয় পাচারকারী গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৬, ১০:৪৫আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১০:৪৫

খুলনা খুলনার কয়রা থেকে বাঘের চামড়াসহ ছয় পাচারকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ ব্যাপারে  বৃহস্পতিবার সকালে কয়রা থানায় মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন আবুল কালাম (৪৪), সোহরাব (৪২), শেখ আব্দুর রব (৬১), মো. জালাল উদ্দিন (৩৩),  মাছুম বিল্লাহ (২৯) ও গোলাম রব্বানী (৪৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আককাস আলী এ তথ্য নিশ্চত করেছে। তিনি জানান, বুধবার বিকালে কয়রা উপজেলার চটকাতলা গ্রামের আবুল কালামের ঘর থেকে বাঘের চামড়াটি উদ্ধার করা হয়। পুলিশ সেখান থেকে একটি পাইপ গান ও তিনটি কার্তুজ জব্দ করে।  আটক করা হয় ছয়জনকে।

তিনি আরও জানান, ঢাকায় জনৈক নারীর মাধ্যমে অস্ট্রেলিয়ার এক ক্রেতার কাছে বাঘের চামড়াটি ১৮ লাখ টাকায় বিক্রির বায়নাপত্র হয়েছিল। অস্ট্রেলিয়ায় চামড়া বিক্রয়ের চুক্তি চূড়ান্ত হবার পর তারা বন দস্যুদের কাছ থেকে দেড়মাস আগে বাঘের চামড়াটি সংগ্রহ করেছিল। ওই নারীর প্রতিনিধি হিসেবে আসা সোহরাব হোসেনকেও আটক করা হয়েছে। বাঘের চামড়া ঢাকায় নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তার স্বার্থে ওই অবৈধ অস্ত্রও তারা সংগ্রহ করেছিল বলে জানায় পুলিশ।

আরও পড়ুন:
সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম