চট্টগ্রামে অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ

তদন্ত কমিটি এখনও প্রতিবেদন জমা দেয়নি

চট্টগ্রাম ব্যুরো
২৬ আগস্ট ২০১৬, ১৭:০৩আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৭:০৪

চট্টগ্রামে সার কারথানায় ট্যাংক বিস্ফোরণ চট্টগ্রামে ড্যাপ (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার কারখানার অ্যামোনিয়া গ্যাসের ট্যাংক লিকেজের ঘটনায় গঠিত তদন্ত দল নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন-এর (বিসিআইসি) ওই তদন্ত কমিটি বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কমিটির সদস্য ও বুয়েটের শিক্ষক এমএএ শওকত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যামোনিয়া গ্যাস নিঃসরণের ঘটনায় গত ২৩ আগস্ট ১০ সদস্যের তদন্ত কমিটি করে বিসিআইসি। বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। শওকত চৌধুরী বলেন, ‘আমরা বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিতে পারিনি। আশা করছি, শনিবার (২৭ আগস্ট) জমা দিতে পারবো।’

উল্লেখ্য, রবিবার (২১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে ড্যাপ (ডাইঅ্যামোনিয়াম ফসফেট) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের একটি সার কারখানার অ্যামোনিয়া গ্যাস ট্যাংক লিকেজ হয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অসুস্থ হয়ে ৫২ জন  হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় জেলা প্রশাসন ও বিসিআইসির পক্ষ থেকে দুটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

কারাখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এটি কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে আনোয়ারা উপজেলার রাঙাদিয়ায় অবস্থিত। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর কারখানাটি উৎপাদন শুরু করে।

/এআরএল/

আরও পড়ুন: 

৪৮ ঘণ্টার মধ্যে বিপদসীমা ছাড়াবে পদ্মার পানি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম