৫ পিস ইয়াবা রেখে ক্লোজড হলেন এসআই

বরিশাল প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৬, ১৮:৫৯আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৯:০১

ইয়াবা পাঁচ পিস ইয়াবা রেখে ক্লোজড হলেন বরিশাল মহানগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) উপ-পরিদর্শক (এসআই) মো. খুররম। তাকে মহানগর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের ডেপুটি কমিশনার হাবিবুর রহমান জানান, শুক্রবার রাতে তাকে লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিটিএসবি’র ওসি রফিকুল ইসলাম বলেন, এসআই খুররমকে বৃহস্পতিবার রাতে ৫ পিস ইয়াবাসহ আটক করে আলেকান্দা পুলিশ ফাড়ির এসআই নজরুল ইসলামের নেতৃত্বাধীন টহল দল।
জানা যায়, পরে তাকে কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হলে শুক্রবার দিনভর জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। অভিযোগ প্রমাণিত হওযায় শুক্রবার গভীর রাতে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম