জঙ্গিদের জন্য কোনও মানবাধিকার নেই: আইজিপি

রাজশাহী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৪

জঙ্গিদের জন্য কোনও মানবাধিকার নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইন মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং এবং জঙ্গিবাদবিরোধী মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

আইজিপি এ কে এম শহীদুল হক শহীদুল হক বলেন, ‘জঙ্গিদের আবার কীসের মানবাধিকার? আগে দেশকে বাঁচাতে হবে, জনগণকে বাঁচাতে হবে। তারপর রাজনীতি। দেশের স্বার্থেই রাজনীতি। সব বিষয়ে বিরোধিতা করলে হবে না।’

কল্যাণপুর ও নারায়ণগঞ্জে জঙ্গিদের অনেক সময় দেওয়া হয়েছে। কিন্তু তারা আত্মসমর্পন করেনি জানিয়ে আইজিপি বলেন, ‘জঙ্গিদের গ্রেফতার করা সহজ বিষয় না, তারা আত্মঘাতী। তারা নিজেরা বলে, আমরা মরবো, জান্নাতে যাব, যাদের মারবো, তারাও জাহান্নামে যাবে। তারা কখনও ধরা দিতে চায় না।’

পৃথিবীর কোনও দেশে জঙ্গিদের গ্রেফতার করে না উল্লেখ করে আইজিপি বলেন, ‘আল কায়েদা নেতা লাদেনকে যুক্তরাষ্ট্র কত বছর চেষ্টার পর পাকিস্তান থেকে গ্রেফতার করলো, তাকে কী জীবিত রেখেছে? যাওয়ার পথে মেরে সমুদ্রে ফেলে গেছে।’

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খোরশেদ হোসেন, র‌্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম, বিজিবি ব্যাটালিয়ন-১ পরিচালক লে. কর্নেল শাহাজাহান সিরাজ প্রমুখ।

/এমডিপি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের