পিরোজপুরে স্কুলছাত্রী ধর্ষিত, গ্রেফতার ২

পিরোজপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:২১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:২৫

গ্রেফতারের প্রতীকী ছবি পিরোজপুরের নাজিরপুরে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার নাজিরপুর থানায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে মামলাও দায়ের করেছেন।
পুলিশ ও ধর্ষিতার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, চর বানিয়ারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে (১৪) গত বৃহস্পতিবার বিকালে প্রতিবেশী মামুনের স্ত্রী তার ঘরে ডেকে নেয়। পূর্ব থেকে সেখানে একই গ্রামের নন্দন মণ্ডল, আমীন ফকির, কালু শেখ অবস্থান করছিল। ওই ছাত্রী ফাতেমার ঘরে ঢোকার পরই তারা (বখাটেরা) গামছা দিয়ে ওই ছাত্রীর মুখ বেঁধে ফেলে। তখন ফাতেমা তাদের ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে বাইরে চলে যায়। পরে আমীন ও কালুর সহায়তায় নন্দন মণ্ডল ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে।
ধর্ষিতা ঐ ছাত্রী বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে বিষয়টি জানায়। ধর্ষিতার পরিবার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রেদোয়ানুল ইসলাম রিজনকে জানালে তিনি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার পরামর্শ দেন। কিন্তু ধর্ষকরা মীমাংসায় বসতে চায় না। পরে ইউপি সদস্য নিজেই ধর্ষিতার পরিবারকে মামলা করার জন্য রবিবার থানায় নিয়ে যান।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক জানান, ধর্ষিতার মায়ের অভিযোগে মামলা নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত আমীন ও ফাতেমাকে গ্রেফতার করা হয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি