নোয়াখালীতে পিকআপের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৬, ০২:০৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ০২:১১
image

নোয়াখালী বাড়ী থেকে স্কুলে যাওয়া হলোনা শিশু শিক্ষার্থী রিশিতা আহমেদ পাখির (৭), পিকআপের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের মুকুলিয়া- চরভাটা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
মুকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুরেশ বাবু জানান, চরবাটা গ্রামের কেফায়েত উল্লাহ হেলালের শিশু কন্যা রিশিতা আহমেদ পাখি মুকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো সে বাড়ী থেকে হেঁটে স্কুলে আসছিল। স্কুলের কাছাকাছি আসার পর একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পিকআপটিকে আটক করা হলেও চালককে ধরা যায়নি।’

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী