যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার জানিয়েছেন, দেশে নতুন করে ৪৯০টি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এরই মধ্যে ১৩১টির কাজ শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় একটি করে স্টেডিয়াম করা হবে। মঙ্গলবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলা মিলনায়তনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী এক সভায় প্রতিমন্ত্রী এসব বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। বাংলাদেশ এখন কোনও গরিব দেশ নয়; নিম্ন মধ্যম আয়ের দেশ। ২০২১ সালের আগে আমরা মধ্যম আয়ের দেশ হবো। আর ২০৪১ সালের মধ্যে চলে যাবো উন্নত দেশের তালিকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বপ্ন দেখছি। জঙ্গিবাদ সেই স্বপ্নকে কোনওভাবে যেন বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদ্দুসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রমুখ।
আরও পড়ুন:
/এআরএল/







