সুন্দরবনে ২০ জেলেকে অপহরণ

মংলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:১১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:১১

Kidnap সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেদের বাড়ি মংলার চিলা, উলুবুনিয়া ও বাগেরহাটের রামপালে।

জেলে-মহাজন সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় শুক্রবার ভোরে মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা জেলেদের ওপর অতর্কিত হামলা চালায়। দস্যুরা ট্রলারে থাকা বিপুল পরিমাণ ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ লুটে নেয়। এছাড়া জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা।

কোস্টগার্ড পশ্চিম জোন মংলার অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান বলেন, ‘জেলে অপহরণের ঘটনা শুনেছি। সকাল থেকেই অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরবন এলাকায় অবস্থিত কোস্টগার্ডের ১২টি স্টেশনে রেড এলার্ট জারি করা হয়েছে।’ দস্যুতা দমনে কোস্টগার্ডের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

আরও পড়ুন:

এই চলে এই থামে

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম