জঙ্গি শমসেরের পরিচয় নিয়ে সংশয়ে রাজশাহী পুলিশ

রাজশাহী প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৪

নিহত জঙ্গি করিম রাজধানীর আজিমপুরে নিহত জঙ্গি শমসের উদ্দিনের বাড়ি রাজশাহীতে কিনা, তা এখনো নিশ্চিত হতে পারেননি রাজশাহীর পুলিশ কর্মকর্তারা। বাংলা ট্রিবিউনকে তারা জানিয়েছেন, শমসেরের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে তারা।

শনিবার রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানে নিহত হয় জঙ্গি করিম। পরে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) জানায়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী করিমের আসল নাম মো. শমসের উদ্দিন। পিতার নাম মোসলেহ উদ্দিন। বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে এই ঠিকানার কোনও জঙ্গির ম্যাসেজ আসেনি। তারপরও খোঁজ নিয়ে আমি আপনাকে জানাচ্ছি।’

এর প্রায় ১০ মিনিট পর ইফতেখায়ের আলম বলেন, ‘আমি খোঁজ খবর নিয়েছি। কিন্তু পাইনি। এর আগেও নিহত এক জঙ্গির ঠিকানায় রাজশাহীর নাম ব্যবহার করা হয়েছিল। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তার আসল ঠিকানা ঢাকায়। হয়তো বা এই জঙ্গিও ফেক (ভুয়া) আইডি ব্যবহার করছে।’

এরপর দুপুর একটার দিকে সমশেরের ব্যাপারে সিটিটিসি’র দেওয়া তথ্য ইফতেখায়ের আলমকে জানান বাংলা ট্রিবিউনের এই প্রতিবেদক। শোনার পর তিনি বলেন, ‘জঙ্গি উত্থান মূলত উত্তরবঙ্গে হয়েছিল। তাই তারা কৌশল করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পঞ্চগড়সহ বিভিন্ন জেলার ঠিকানা ব্যবহার করছে। তারপরও বিভিন্ন সোর্স ব্যবহার করে শমসের উদ্দিনের প্রকৃত ঠিকানা বের করার চেষ্টা করছি।’

সিটিটিসি জানায়, শমসের উদ্দিনের সাংগঠনিক নাম আবদুল করিম। এনআইডিতে তার ঠিকানার জায়গায় লেখা, ৬৩০ নম্বর সিটি করপোরেশন, বোয়ালিয়া, রাজশাহী। শমসের উদ্দিনের এনআইডি নম্বর- ৮১৯২২২৬৩৩৯১৫৩।

/এআরএল/

আরও পড়ুন: 

আজিমপুরে নিহত জঙ্গির নাম শমসের উদ্দিন

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি