কিরণমালা দেখতে গিয়ে প্রাণ গেল কিশোরীর!

রাজশাহী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৬, ১১:৩৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১১:৩৬

রাজশাহী বড় বোনের ছোট বাচ্চা কাঁদছিল আর ছোট বোন পাশের বাড়িতে গিয়ে দেখছিল ভারতীয় সিরিয়াল কিরণমালা। তাই ছোট বোনের ওপর রেগে তাকে মারধর শুরু করেছিলেন বড় বোন। এ সময় পালাতে গিয়ে ইটের ওপর পড়ে বুকে ব্যথা পায় ছোট বোন। আর এতেই মৃত্যু হয় তার। বুধবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আঁচুয়া কসাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার বিকালে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুল আলম মুন্সি এই তথ্য জানান।
তিনি আরও জানান, মৃত কিশোরীর নাম তানজিলা খাতুন (১২)। সে উপজেলার মাটিকাটা গ্রামের জেনারুল ইসলামের মেয়ে। বড় বোনের ধাওয়া খেয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হওয়ায় পুলিশ তার বড় বোন শান্তা খাতুনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন আগে তানজিলার মা হেরোইনসহ পুলিশের হাতে গ্রেফতার হন। এরপর থেকে কিশোরী তানজিলা আঁচুয়া কসাইপাড়া গ্রামে তার দুলাভাই হারুন বাবুর বাড়িতে থাকতো। বুধবার সকালে ওই কিশোরী পাশের বাড়িতে ভারতীয় টিভি সিরিয়াল কিরণমালা দেখছিল। আর তার বড় বোন শান্তা খাতুন (২০) সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু তার শিশু সন্তান কোলে ওঠার জন্য কাঁদছিল। এ সময় তানজিলা বাড়িতে না থাকায় শান্তা তার ওপর ক্ষিপ্ত হন। পরে তিনি পাশের বাড়ি গিয়ে ছোট বোন তানজিলাকে মারধর শুরু করেন। একপর্যায়ে তানজিলা তার কাছ থেকে পালাতে গিয়ে ইটের ওপর পড়ে। এতে সে বুকে আঘাত পায়। এ সময় তানজিলাকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুল আলম মুন্সি বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। বড় বোন শান্তাকে আটক করা হয়েছে। লাশ মযনাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম