বদরুলের শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ চলছে

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
০৫ অক্টোবর ২০১৬, ১৪:২২আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৪:২২

বদরুল আলম কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। তিন দিনব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও ক্লাস বর্জন করেছে খাদিজার সহপাঠীসহ সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টার দিকে সরকারি মহিলা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি কলেজ গেটে শেষ হয়।

খাদিজাকে কুপিয়ে আহত করার ঘটনায় দ্বিতীয় দিনের মতো সিলেট সরকারি মহিলা কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।

এদিকে, শহরতলির টুকের বাজারের তেমুখীতে হামলাকারী বদরুল আলমের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন খাদিজা আক্তারের গ্রামের লোকজন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দুপুর ২টার দিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সংবাদ সম্মেলন ডেকেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 

সোমবার বিকালে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করে শাবি ছাত্রলীগ নেতা বদরুল আলম। খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় নার্গিসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তার বাঁচার সম্ভাবনা কম বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, গণিপিটুনির শিকার বদরুল আলম  এখন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

আরও পড়ুন:
নার্গিসের অবস্থা অপরিবর্তিত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের