রাবিতে শিক্ষার্থীর রক্তাক্ত লাশ

রাবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৬, ০৯:৫৯আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৩:৪২

মোতালেব হোসেন লিপু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের পেছনের একটি ড্রেনে এক শিক্ষার্থীর রক্তাক্ত লাশ পাওয়া গেছে। হলের শিক্ষার্থীরা জানান, নিহতের নাম মোতালেব হোসেন লিপু। সে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্র। লিপু নবাব আব্দুল লতিফ হলের আবাসিক শিক্ষার্থী এবং ২৫৩ নম্বর রুমে থাকতো।

বৃহস্পতিবার সকালে ড্রেনের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছ।

জানা গেছে, নিহত ওই শিক্ষার্থীর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে এবং নাক-মুখে রক্তের দাগ লেগে আছে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অশোক চৌহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ড্রেনে এক শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে তার নাম মোতালেব বলে জানা গেছে।’

রাজশাহী মহানগর পুলিশের (পশ্চিম) উপ-কমিশনার আহমেদ জাফর ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, ‘প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে কে বা কারা হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
লিপুর রুমমেট মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরীক্ষা থাকায় গত রাতে আমি পড়ছিলাম। লিপু সেসময় ঘুমিয়ে ছিল। পড়া শেষ করে একটার দিকে আমি নিজেও ঘুমিয়ে যায়। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি লিপু রুমে নেই।’
লিপুর সহপাঠী সত্য সরকার বলেন, ‘‘গতকাল রাত ৮টার সময় লিপুর সঙ্গে আমার দেখা হয়। তখন সে আমাকে বলেছিল, ‘আজই সে বাসা থেকে এসেছে। আগামী ২ নভেম্বর পরীক্ষা নিয়ে বেশ টেনশানে আছি।’ ওই সময় আমরা অনেক বিষয় নিয়ে হাসিঠাট্টা করেছিলাম।’’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী