হাসপাতাল থেকে কারাগারে দুই সাঁওতাল

গাইবান্ধা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৬, ১৯:৪৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৯:৪৪

হাসপাতালে ভর্তি চরন সরেন রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন দুই সাঁওতালকে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে তাদের গোবিন্দগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ এসএম তাসকিনুল হক এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ  জানান, আজ  সন্ধ্যায় তাদের দুইজনকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে রংপুর হাসপাতাল থেকে বিমল কিসকো ও দুপুরে চরণ সরেনকে নিয়ে যায় গাইবান্ধা পুলিশ।  

বিমল কিসকো
গত ৬ নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সাহেবগঞ্জ আখের খামার এলাকার সাঁওতাল পল্লীতে পুলিশের হামলায় তারা আহত হন। এরপর তাদের আটক দেখিয়ে হাতকড়া পড়িয়ে ও কোমরে রশি বেঁধে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে আদালতের নির্দেশে তাদের দড়ি ও হাতকড়া খুলে দেওয়া হয়।

গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে গত ৬ নভেম্বর পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে তীরবিদ্ধ হন ৯ পুলিশ সদস্য এবং গুলিবিদ্ধ হন চার সাঁওতাল। এদের মধ্যে তিন সাঁওতাল নিহত হন। পরবর্তীতে পুলিশ-র‌্যাব ওই দিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এক অভিযান চালিয়ে মিলের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করে। এ সময় তাদের ঘরবাড়িতে আগুন দেয় ও লুটপাট চালায় স্থানীয় দুর্বৃত্তরা। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে ৬ নভেম্বর রাতেই ৪২ জনের নাম উল্লেখ করে তিনশ থেকে চারশ জনকে আসামি দেখিয়ে মামলা করেন। এ পর্যন্ত পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। কিন্তু হত্যার ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। এমনকি ওই ঘটনায় কোনও তদন্ত কমিটিও গঠিত হয়নি।

আরও পড়ুন:
হাসপাতাল থেকে দুই সাঁওতালকে নিয়ে গেছে পুলিশ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম