দলের প্রতি অনুগত হলে শামীম ওসমান আমার পক্ষেই কাজ করবেন: আইভী

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
১৯ নভেম্বর ২০১৬, ১২:২৩আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:৪৪

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের বাড়িতে সেলিনা হায়াত আইভী আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘যেহেতু শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতি করেন, আর দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন সেহেতু দলের প্রতি অনুগত হলে শামীম ওসমান অবশ্যই নেত্রীর মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন।’ শনিবার সকালে শহরের দেওভোগে নিজ বাসায় গণমাধ্যমকে আইভী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে কোনও ধরনের বিভক্তি বা কোন্দল নেই। আমাকে নৌকা প্রতীক দেওয়ার পর তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। আশাকরি ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। সবাই মিলে আমরা ইলেকশন করবো ইনশাল্লাহ। আমি সবাইকে অনুরোধ করবো আওয়ামী লীগ সভানেত্রীর নৌকা প্রতীকের পক্ষেই কাজ করতে।’

মেয়র পদে নির্বাচন করতে হলে পদত্যাগ করতে হবে এমন বিধি প্রসঙ্গে আইভী বলেন, ‘আইন দেখে ও নির্বাচন কমিশনের চিঠি পেলে আমি কবে পদত্যাগ করব সেই সিদ্ধান্ত নেব।’

পরে আইভী দেওভোগে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের বাসায় যান। তবে ওই সময়ে আনোয়ার হোসেন বাসায় ছিলেন না।

এদিকে, শনিবার সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে আইভীর বাসায় ভীড় করেন। শুক্রবার রাতের মত শনিবারও বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।

আইভী বলেন, ‘আমি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে এবং আলী আহমেদ চুনকা পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি মনোনয়ন বোর্ডে যারা ছিলেন, তাদের সবাইকে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

নারায়ণগঞ্জ আওয়ামী লীগ থেকে মেয়র পদে দলের মনোনয়নের জন্য যে তিনজনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল তাতে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম ছিল না। তবে জনমত বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড শেষ পর্যন্ত সেলিনা হায়াৎ আইভীকেই মনোনয়ন দিয়েছে।

/বিটি/

বিটি
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী