বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আটক ১

সিলেট প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ১৭:০৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৭:০৮

সিলেট সিলেট নগরের শামীমাবাদে পূর্ব বিরোধের জের ধরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ’র সাবেক শিক্ষার্থী আব্দুল কাদিরকে ছুরিকাঘাত করেছে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রলীগের কয়েকজন কর্মী। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় কাদিরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন সহপাঠীরা।

এদিকে, হামলার খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের কর্মী শাহ আলী নামের একজনকে আটক  করেছে।

ওসি সোহেল আহাম্মদ বাংলা ট্রিবিউনকে জানান, পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগের কর্মীরা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ’র সাবেক শিক্ষার্থী আব্দুল কাদিরের ওপর ইউনিভার্সিটির গেইটের সামনে হামলা চালায়। এ সময় কাদিরকে ছুরিকাঘাত করে শাহ আলী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে হাবিব হত্যার আসামি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত একটি দল আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছিল। এর জের ধরে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ছুরিকাঘাতের শিকার হন আব্দুল কাদির। সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব হত্যা মামলার আসামি সাগর, ইমরান সোহান, মঈনুল, সাঈমন সম্প্রতি জামিনে মুক্তি পান। এরপর থেকে তারা বিশ্ববিদ্যালয় এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের অনুসারী হতে চাপ প্রয়োগসহ নানা ধরণের হুমকি দিয়ে আসছিলেন। এমন অভিযোগে সিলেট কোতোয়ালি থানায় কয়েকজন শিক্ষার্থীরা সাধারণ ডায়েরিও করেন। বিরোধের জের ধরে বিবিএ’র সাবেক শিক্ষার্থী আব্দুল কাদিরের ওপর হামলায় চালায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত সাগর, ইমরান সোহান, মঈনুল, সাঈমন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ আলী, জুনায়েদ, আব্বাস, এনামুলসহ বেশ কয়েকজন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান