ভয় পাবেন না: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৬, ১৯:৩৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৯:৩৪

এলাকা পরিদর্শনে আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণার কাজ করতে গিয়ে কোনও ধরনের ভয় না পেতে স্থানীয়দের আশ্বস্ত করেছেন মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার সিটি করপোরেশনের কয়েকটি এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘আপনারা ভয় পাবেন না। আপনারা কাজ করে যান। সমস্যা হলে আমাকে জানাবেন। কোনও রকম ভয় নাই। কেউ কিছু বললে আমাকে জানাবেন।’

মঙ্গলবার বিকেলে আইভী শহরের শহীদনগর ও ডিয়ারা এলাকায় গেলে নারী পুরুষেরা এসে ভীড় করে। তখন এলাকাবাসী আইভীকে ফুলের পাপড়ী ছিটিয়ে স্বাগত জানান।  আইভীকে ভোট চাইতে না করে তাদের অনেকেই বলেন, ‘ভোট চাইবো আমরা, আপনি না। আমরা আপনার নির্বাচনের কাজ করবো।’

এদিকে আইভী আরও বলেন, ‘আমি উন্নয়ন কোনও মুখ দেখে করি নাই। আমার কাছে যে যখন গিয়েছে আমি জিজ্ঞাসা করি নাই কে আপনি, কোথায় থাকেন, কোন দল করেন। আমি আপনাদের সমস্যা শুনে যেটা সঠিক ও ন্যায়সঙ্গত মনে হয়েছে সেটাই করে দিতে চেষ্টা করেছি। আমি আপনাদের জন্য দল-মতের ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করেছি। তাই এ নৌকা আপনারা নির্বাচিত করবেন।’ এলাকা পরিদর্শনে আইভী

ডা. সেলিনা হায়াৎ আইভী আরও বলেন, ‘অনেক বড় বড় সমস্যা সমাধান করে উন্নয়ন করেছি। এ এলাকার এতগুলো ড্রেন, রাস্তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছি। বাকি কাজগুলোও আগামীতে করে দেবো। এখানে যে রাস্তার কাজ বাকি আছে সেগুলোও দুইবার টেন্ডার দিয়েও কাজ করতে পারি নাই আপনাদের এলাকার জমি সংক্রান্ত কাজের জন্য। তবে আগামীতে এসব সমস্যা সমাধান করবো।’

এসময় আইভী শহীদ নগর ডিয়ারা এলাকার তিনটি মহলায় নারীদের সঙ্গে দেখা বৈঠক করেন। এছাড়াও শহীদ নগর এলাকার মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন- 


সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার রায় আগামীকাল

/এফএস/ 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম