ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৬, ১২:১৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৩:২৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ময়মনসিংহের তারাকান্দায় গাছতলা বাজারের সামনে একটি মালবোঝাই ট্রাক ও যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত  হয়েছেন কমপক্ষে সাতজন।

গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন টেম্পু চালক অজ্ঞাত পুরুষ (৩২) এবং টেম্পুর যাত্রী জেলার গৌরীপুর এলাকার মণ্ডল মিয়ার স্ত্রী মদিনা বেগম (৩৫) ও তারাকান্দা এলাকার ফখর উদ্দিন (৪২)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে তারাকান্দার কাশিগঞ্জ বাজার থেকে টেম্পুটি ময়মনসিংহ যাওয়ার পথে গাছতলা বাজারের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন:
বিজয় দিবসে হাতিরঝিলে নামছে ওয়াটার ট্যাক্সি

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী