এমপি লিটন হত্যা: ৬ জনের রিমান্ডের আবেদন

গাইবান্ধা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৭, ২১:০৭ আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ২১:২০

এমপি লিটন হত্যা: ৬ জনের রিমান্ডের আবেদন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে আটক ১২ জনের মধ্যে ছয় জনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শনিবার বিকেলে সুন্দরগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের রিমান্ড আবেদন করা হয়। এই ৬ জনের মধ্যে জামায়াতের অর্থদাতা মো. ফরিদও (৮০) রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় জানা যায়নি।

জেলা আদালতের কোট ইন্সপেক্টর (জিআরও) এনামুল হক জানান, আদালতের বিচারক রিমান্ড আবেদন আমলে নিয়ে ৮ জানুয়ারি শুনানির দিন ধার্য্য করেছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২জন নেতা-কর্মীকে আটক করা হয়।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, শনিবার ভোর থেকে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ জনকে আটক করা হয়। এদের মধ্যে নাশকতা মামলা আসামি থাকায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং ছয়জনকে লিটন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

আটক মো. ফরিদ সুন্দরগঞ্জ উপজেলার সর্বনান্দ ইউনিয়নের রামভদ্র (কদমতলা) গ্রামের বাসিন্দা। তিনি সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের অর্থ যোগানদাতা।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪, মামলা ৩৭
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪, মামলা ৩৭
চ্যাটজিপিটিতে এলো ব্যক্তিগত চ্যাট লক করার নতুন সুবিধা
চ্যাটজিপিটিতে এলো ব্যক্তিগত চ্যাট লক করার নতুন সুবিধা
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিক: শিক্ষামন্ত্রী
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিক: শিক্ষামন্ত্রী
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট