জামিন পেলেন দ্বিজেন টুডু

গাইবান্ধা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৭, ১৯:১২আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৯:১২

দ্বিজেন টুডু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে বসতি গড়ে তোলা সাঁওতালদের উচ্ছেদ অভিযানে পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের মামলায় গ্রেফতার দ্বিজেন টুডুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (গোবিন্দগঞ্জ) বিচারক এসএম তাসকিনুল হক তার জামিন মঞ্জুর করেন।

দ্বিজেন টুডুর আইনজীবী আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের মামলায় পুলিশ দ্বিজেন টুডুকে গ্রেফতার করে। এরপর পুলিশি হেফাজতে দীর্ঘদিন তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর পুলিশ তাকে কারাগারে পাঠায়। মঙ্গলবার আদালতে তার জামিনের আবেদন জানানো হলে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।এরপর জামিনের কাগজ কারাগারে পৌঁছালে দ্বিজেন টুডু কারাগার থেকে মুক্ত হন।

উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারীরা পুলিশ পাহারায় আখ কাটতে যান। পরে তাদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন সাঁওতাল নিহত ও অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষে সাঁওতালদের ছোড়া তীরে বিদ্ধ হয়ে ৯ পুলিশ আহত হয়। এ ঘটনায় পুলিশ সাঁওতালদের বিরুদ্ধে একটি মামলা করে। অপরদিকে সাঁওতালদের পক্ষ থেকে এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ ৭ নভেম্বর দ্বিজেন টুডুকে গ্রেফতার করে।

আরও পড়ুন:

দিয়াবাড়িতে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা! 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের