লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৭, ০৫:৩৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ০৫:৪০

অস্ত্রসহ আটক চার সন্ত্রাসী লক্ষ্মীপুরে অস্ত্রসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। চার জনের মধ্যে একজন স্থানীয় যুবদলের সাবেক নেতা নজরুল ইসলাম জসিম। বাকি তিন সন্ত্রাসীরা হলো— ফরহাদ উদ্দিন সিফাত, নোমান ও মাহবুবুর রহমান হৃদয়। সন্ত্রাসীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার গোপীনাথপুরে সন্ত্রাসীরা কহিনুর নামে এক নারী ও আবদুস সাত্তারকে তাদের বাড়ীতে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ছয় লাখ টাকার চেক লিখিয়ে নেয়। পরে তারা তাদের সহযোগী ফরহাদ উদ্দিন সিফাতকে শহরের এনসিসি ব্যাংকে টাকা তুলতে পাঠায়।
এ খবর পেয়ে স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম এনসিসি ব্যাংকে অভিযান চালিয়ে টাকা তুলতে আসা সিফাতকে চেকসহ আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে আটক করা হয় নোমানকে। পরে নোমানের দেওয়া তথ্যের সূত্রে গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মাহবুবুর রহমান হৃদয় ও দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জসিমকে।
এসময় সন্ত্রাসীদের কাছ থেকে দুইটি এলজি, একটি একনলা বন্দুক, একটি চাপাতি, একটি ছোঁড়া ও ছয় রাউন্ড তাজা গুলি জব্দ করে পুলিশ। সন্ত্রাসীদের লিখিয়ে নেওয়া দুইটি ব্যাংকের চেকও পুলিশ উদ্ধার করে বলে ব্রিফিংয়ে জানান মাহাতাব উদ্দিন। ব্রিফিংয়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন কহিনুর ও আবদুস সাত্তার।
পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নজরুল ইসলাম জসিম তার সহযোগীদের নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে দুই জনের কাছ থেকে চেক লিখিয়ে নেয়। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একে একে চার সন্ত্রাসীকেই আটক করা হয়। জসিমের বিরুদ্ধে অস্ত্র, চুরি-ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ লক্ষ্মীপুর সদর থানায় ৬টি মামলা রয়েছে।’ আটক চার সন্ত্রাসীর বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি