নারায়ণগঞ্জে ট্রাক খাদে, নিহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৭

নারায়ণগঞ্জে ট্রাক খাদে, নিহত ৪ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাগজভর্তি একটি ট্রাক খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার ভোরে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকাতে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা তারা হলেন- পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চর মনতাজ এলাকার ইউসুফ আলীর ছেলে মো. মোশাররফ হোসেন (৩০), একই জেলার গলাচিপা উপজেলার রফিক মজুমদারের ছেলে আবু তাহের (২২), মাদারীপুর জেলার কেন্দুয়া এলাকার আবুল বাশারের ছেলে অপু হাওলাদার (২২) ও একই এলাকার হোসেন চৌকিদারের ছেলে ওবায়দুল হক (৩৬)। তার চারজনই শ্রমিক।

সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের বাংলা ট্রিবিউনকে জানান, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকাতে মোস্তফা গ্রুপের একটি শিল্প কারখানার উদ্দেশে যাওয়া কাগজভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হয় একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ভোর ৫টায় দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার করতে সময় লেগে যায়। ট্রাকটি উল্টে খাদে পড়লেও চালক ও হেলপার অক্ষত রয়েছে। পরে সকালে ট্রাকের ভেতর থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। লাশগুলো ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান