‘৫ জানুয়ারি পারেনি, আগামী নির্বাচনও বিএনপি প্রতিহত করতে পারবে না’

রাজশাহী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৮

সংবিধান এবং নির্বাচন কারও জন্য বসে থাকবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচন বিএনপি প্রতিহত করতে পারেনি, আগামী নির্বাচনও পারবে না। নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।’ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী কলেজ মাঠে বিভাগীয় ডিজিটাল মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয়ে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (খালেদা জিয়া) জেলে যাবেন কি না সেটা আদালতের সিদ্ধান্ত। আদালতের রায় জনগণ মানবে, বিএনপিকেও মানতে হবে। না মানলে জনগণ তাদের প্রতিহত করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ এখন নেতা উৎপাদনের বিরাট কারখানা। পাতি নেতা, সিকি নেতা-হরেক রকমের নেতা। তাদের ছবি দেখি বিলবোর্ডে। সামনে দেখলে চিনতে পারি না। বিলবোর্ডে সবাই নায়ক হয়ে যায়! এরা নিজেদের প্রচারণায় শেখ হাসিনাকে ব্যবহার করে, ওবায়দুল কাদেরকে ব্যবহার করে। এসব নেতা থেকে সাবধান। দেশকে কর্মী উৎপাদনের কারখানা করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, একসেস টু ইফরমেশন প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ হবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মুনির হোসেন।

বিভাগীয় কমিশনারের কার্যালয় এই মেলার আয়োজন করেছে। মেলায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৬৫টি স্টল রয়েছে। তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রথম দিন শুক্রবার বিকেল ৪টায় তথ্য প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের