বাঘাইছড়ির পৌরমেয়র হলেন আ.লীগের জাফর আলী

জিয়াউল হক, রাঙামাটি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৭

মো. জাফর আলী খান রাঙামাটির দুর্গম পার্বত্য পৌরসভা বাঘাইছড়ির মেয়র হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. জাফর আলী খান। তিনি ৩ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিমুদ্দিন বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ ফল ঘোষণা করেন।

তিনি জানান, আওয়ামী লীগের প্রার্থী নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান আজিজকে  ১ হাজার ৫৭১ ভোটে পরাজিত করেছেন তিনি। দলীয় বিদ্রোহী আজিজ পেয়েছেন ২ হাজার ২২৭ ভোট। নির্বাচনে তৃতীয় হয়েছেন বিএনপির প্রার্থী ওমর আলী। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৭৯৮ ভোট।

এর আগে শান্তিপূর্ণভাবে বাঘাইছড়িতে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি। কোনও প্রার্থীও প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংসতা ও ভোট চুরির কোনও অভিযোগ আনেননি।
উল্লেখ্য, এটি বাঘাইছড়ি পৌরসভার দ্বিতীয় ও সদ্য দায়িত্ব নেওয়া নির্বাচন কমিশনের অধীনে প্রথম নির্বাচন।
/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান