গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন সোমবার

খাগড়াছড়ি প্রতিনিধি
০৫ মার্চ ২০১৭, ১৬:৪৫আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৬:৪৫

খাগড়াছড়ি প্রথমবারের মতো খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সোমবার। ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার প্রায় ২৮ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩ পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

রবিবার সকাল ১১টা থেকে নির্বাচনি মালামাল নিয়ে ভোট গ্রহণ কর্মকর্তা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা স্ব স্ব ভোট কেন্দ্রে যান। অবাধ, সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দিতে নির্বাচনি মাঠে স্টাইকিং ফোর্স হিসেবে তিন স্তরের নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের দুটি বিশেষ টিম, পুলিশের ৩টি স্টাইকিং ফোর্স ও ৭টি মোবাইল টিমসহ আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবে।

প্রতিটি কেন্দ্র একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব নিয়োজিত থাকবেন। উপজেলা পরিষদ নির্বাচনে ১৪টি ভোট কেন্দ্রের ৯৮টি বুথে ২৭হাজার ৯৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩৬৭ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৬২৫ জন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম