সরকার দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যালটে সিল মারার অভিযোগ সাক্কুর

পাভেল হায়দার চৌধুরী, কুমিল্লা থেকে
৩০ মার্চ ২০১৭, ০৯:৫৫আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১০:৪১

মনিরুল হক সাক্কু কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের শুরুতে সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ১৩ নম্বর ওয়ার্ডের হোচ্ছা মিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

সাক্কু অভিযোগ করে বলেন, ‘২৭ নম্বর ওয়ার্ডে আওয়ামীল লীগের প্রার্থীর পক্ষে সকাল থেকে ৯৯ শতাংশ ব্যালটে সিল মেরেছে সরকারি দলের নেতাকর্মীরা।’

তিনি আরও বলেন, ‘২১ ও ৭ ওয়ার্ডের দুটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পরে আমি গিয়ে তাদের আবার ভেতরে রেখে আসি। কিন্তু কেন্দ্র থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আবারও বের করে দেয় সরকার দলীয় নেতাকর্মীরা।’

এমন পরিস্থিতিতে নির্বাচনে থাকবেন কিনা- সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন করলে নির্বাচনে থাকা কঠিন। তবে নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল যায় হোক মেনে নেব।’

নির্বাচন থেকে সরে না যাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ আরও কিছুটা সময় দেখি।’

/পিএইচসি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম