আত্মঘাতী ভেস্টেই তিন জঙ্গির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৭, ১৫:২৫ আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৫:৩০

বড়হাটের জঙ্গি আস্তানা মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা নারীসহ তিন জঙ্গির মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে পুলিশের সুরতহাল প্রতিবেদন পাওয়ার পর ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ তিন জঙ্গির ময়না তদন্ত সম্পন্ন করে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথী দত্ত বলেন, ছিন্নভিন্ন লাশের যেসব অংশ এসেছে তা ময়না তদন্ত করা হয়েছে। লাশগুলিতে মোটা তারের টুকরোর মতো ধাতব বস্তু পাওয়া গেছে। লাশগুলো এখানে আনার দুই-তিনদিন আগেই তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। লাশে পচনও ধরেছে। তবে তাদের চেহারা বোঝা যাচ্ছে।’

তিনি আরও জানান, তিনজনের পেটের অংশের অস্তিত্ব পাওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার জন্য প্রতিটি লাশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে ময়না তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট সুব্রত কুমার রায়, জুনিয়র কনসালট্যান্ট আবু ইমরান ও আরএমও পলাশ রায়।

নিহত নারী জঙ্গির বয়স আনুমানিক ৩০ বছর। আর পুরুষ দুই জঙ্গির বয়স আনুমানিক ৩৮ ও ২২ বছর।

প্রসঙ্গত, গত বুধবার (২৯ মার্চ) ভোর রাত থেকে শহরের বড়হাটে জঙ্গি আস্তানাটি ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। প্রায় ৮২ ঘণ্টা ঘিরে রাখার পর ওই আস্তানা থেকে তিন জঙ্গির ছিন্নভিন্ন লাশ  উদ্ধার করা হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবৃদ্ধির খাতায় যাঁরা নেই
প্রবৃদ্ধির খাতায় যাঁরা নেই
রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে ২ বাংলাদেশির মৃত্যু, হতাহত অনেকে
রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে ২ বাংলাদেশির মৃত্যু, হতাহত অনেকে
ঘরের মাঠে ১০ জনের টটেনহ্যামের বিরুদ্ধে পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড
ঘরের মাঠে ১০ জনের টটেনহ্যামের বিরুদ্ধে পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের
সর্বাধিক পঠিত
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
অটোরিকশা থামিয়ে সুমন বলেছিল ‘এটা অন্য জায়গা’, শত চেষ্টা করেও বাঁচতে পারেনি স্কুলছাত্রী
অটোরিকশা থামিয়ে সুমন বলেছিল ‘এটা অন্য জায়গা’, শত চেষ্টা করেও বাঁচতে পারেনি স্কুলছাত্রী