মৌলভীবাজার বড়হাটের লন্ডন প্রবাসী সাইফুর রহমানের বাড়িতে জঙ্গি আস্তানার ঘটনায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। আজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মৌলভীবাজার মডেল থানায় এই মামলা দায়ের করা হয়েছে।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল জানান, ‘বড়হাটের ঘটনায় আজ মঙ্গলবার (৪ এপ্রিল) মৌলভীবাজার মডেল থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে।’
উল্লেখ্য মৌলভীবাজার পৌরসভার ভেতরে বড়হাট এলাকার আবু শাহ দাখিল মাদ্রাসার গলিতে দোতলা বাড়িটি গত মঙ্গলবার রাত থেকে ঘিরে রাখে পুলিশ। বুধবার ওই আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ৫৩ ঘণ্টা ঘিরে রাখার পর শুক্রবার সকাল থেকে শুরু হয় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের সোয়াট টিমের ‘অপারেশন ম্যাক্সিমাস’। অভিযান শেষ হওয়ার পর ওই বাড়ির ভেতরে তিনজনের লাশ পাওয়া যায়। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
/এফএস/








