‘মেয়র নয়, সেবক হিসেবে কাজ করতে চাই’

রাজশাহী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৭, ১২:৩৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৩:৪৭

‘মেয়র নয়, সেবক হিসেবে কাজ করতে চাই’ দ্বিতীয় দফার সাময়িক বহিষ্কারাদেশ আদালতের নির্দেশে স্থগিত হওয়ার পর আজ বুধবার সকালে নিজ কার্যালয়ে গেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এসময় তিনি সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

মেয়র বলেন, ‘আগামী ১৫ মাস মধ্যে আমার দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি অর্ধেক হলেও পূরণ করবো। এজন্য প্রয়োজনে ৫ গুণ বেশি পরিশ্রম করবো। সিটি করপোরেশন যে অচল অবস্থা ছিল তা দূর করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবো। আমি মেয়র না, সেবক হিসেবে কাজ করতে চাই। স্থানীয় সরকারকে অবমূল্যায়ন করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে নিয়ে যাবো।’

‘মেয়র নয়, সেবক হিসেবে কাজ করতে চাই’ মেয়র বুলবুল বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে আমাদের রাজনৈতিক যে অবস্থান সে অবস্থানের কারণে আমরা আমাদের গণতন্ত্রকে বিবর্ণ অবস্থায় দেখছি। আমরা চাই এ গণতন্ত্র সুস্থ সবল এবং গ্রিন সিটির মতো হোক। আমরা চাই এ গণতন্ত্র সাধারণ মানুষের কাছে শ্রদ্ধার একটা জায়গা তৈরি হোক। আমরা চাই রাসিকের যে ঐতিহ্য তা ফিরিয়ে আনা। গত ২ বছরে রাসিকের নিয়মকে ভেঙে রাসিককে একটা অচল অবস্থার তৈরি করা হয়েছে। আগামী ১৫ মাসে এ অচলাবস্থার অবসান করা হবে আর এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।’ 

তিনি আরও বলেন, ‘আমার প্রথম চ্যালেঞ্জ হবে এই সিটি করপোরেশনে একটা সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরি করা। যে সম্পর্ক নষ্ট হয়েছিল, যে সম্পর্কে ঘুনে ধরেছে সে সম্পর্ক তৈরি করা। এই রাজশাহীতে আবার স্বৈরাচরী মনোভাব ছেড়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা। এটিই হবে আমার বড় চ্যালেঞ্জ।’ 

সরকারের সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বহিষ্কার হওয়ার আগে সরকারের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছিলাম দায়িত্ব নেওয়ার পর আবারও তা পাবো বলেই আশা করি।’

‘মেয়র নয়, সেবক হিসেবে কাজ করতে চাই’ কার্যালয়ে যাওয়ার পর ময়ের প্রথম কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করেছেন। এরপর বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলছেন। আর আগামী শনিবার (৮ এপ্রিল) সিটি করপোশনের কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।   

প্রসঙ্গত, মোসাদ্দেক হোসেন বুলবুল ২০১৩ সালের ১৫ জুন রাসিক মেয়র নির্বাচিত হন। ১৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ২০১৮ সালের ১৫ জুন তার পাঁচ বছর মেয়াদ শেষ হবে। কিন্তু নাশকতার মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় ২০১৫ সালের ৭ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়। এ নিয়ে আইনি লড়াই শেষে রবিবার (২ এপ্রিল) নগরভবনে ফিরে দায়িত্ব পালনের প্রস্তুতি গ্রহণের সময় আগের অভিযোগপত্রের ভিত্তিতে তাকে ফের বরখাস্ত করা হয়। ওই বরখাস্ত আদেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টে রিট করেন তিনি। পরে আদালত বরখাস্তাদেশ তিন মাসের জন্য স্থগিত করেন।

/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের