যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজনের লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ০৮:৪৫আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ০৯:৪৬

বন্দুকযুদ্ধ যশোরের চৌগাছা উপজেলার নিমতলা বাজারের পাশ থেকে বুধবার ভোরে পুলিশ ‘বন্দুকযুদ্ধে’ নিহত দু’জনের মরদেহ উদ্ধার করেছে। পুলিশের দাবি, দু’পক্ষের বন্দুকযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত লাশ দুটি উদ্ধার করে তারা।

ওই সময় মরদেহের পাশ থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি এবং দেড়শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছে, নিহতরা হচ্ছেন চৌগাছা উপজেলার বড়কাবিলপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী একছের আলী (৪৫) এবং তার ঘনিষ্ঠ সহযোগী চৌগাছা মডেল প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা সাইদুল (৩৫)।

চৌগাছা থানার এসআই ওয়াহেদুজ্জামান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আমাদের কাছে খবর আসে যশোর-চৌগাছা সড়কের নিমতলা এলাকায় দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। রাত প্রায় ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও অজ্ঞাত দু’জনকে পড়ে থাকতে দেখি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এরপর পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লাশ উদ্ধারের সময় স্থানীয়রা তাদের চিনতে পারেনি। সেকারণে তাদের পরিচয় আমরা বলতে পারছি না।’

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ফেনসিডিল, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পরে সকাল ৯টার দিকে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিয়ূর রহমান জানান, তারা নিহত দু’জনের পরিচয় নিশ্চিত হয়েছেন। নিহত একছের আলীর নামে চৌগাছা থানায় ২১টি এবং সাইদুলের নামে ৪টি হত্যা, মাদক, সন্ত্রাসী কাজসহ বিভিন্ন মামলা রয়েছে।

এর আগে সকালে যশোর জেনারেল হাসপাতালে নিহত একছের আলীর ভাই সেরেস্তালী ও বোন নূরজাহান জানান, চৌগাছায় দুজনের লাশ উদ্ধারের খবর শুনে তিনি হাসপাতালে এসেছেন।

তারা ভাইয়ের লাশ শনাক্ত করে বলেন, আমার ভাইয়ের মোবাইলফোন সেট মঙ্গলবার ভোর থেকে বন্ধ রয়েছে। তিনি যশোর শহরের পালবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অপরদিকে, চৌগাছা থেকে হাসপাতালে রোগী নিয়ে আসা এক ট্যাক্সিচালক  সাইদুলের মরদেহ শনাক্ত করেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান