হাওরের পানিতে তেজস্ক্রিয়তা নেই: আণবিক শক্তি কমিশন

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ১০:৩৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৪:৫১

  হাওরের পানি, মরা মাছ ও হাসেঁর মৃতদেহ পরীক্ষা

পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা পানি হাওরের সঙ্গে মিশলেও তাতে ইউরেনিয়াম বা অন্য কোনও তেজস্ক্রিয় পদার্থের অস্বাভাবিক উপস্থিতি ধরা পড়েনি বলে জানিয়েছেন আণবিক শক্তি কমিশনের বিশেষজ্ঞরা। সুনামগঞ্জের পাঁচটি হাওর ও একটি নদীর পানি, মরা মাছ, হাঁসের মৃতদেহ ও মাটি পরীক্ষার পর তারা এই তথ্য জানিয়েছেন।

রবিবার (২৩ এপ্রিল) সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে আণবিক শক্তি কমিশনের বিশেষজ্ঞ ড. দিলিপ কুমার সাহা জানান, নমুনাগুলো তারা পরীক্ষা করেছেন। পরীক্ষায় দেখা গেছে, দেশের অন্যান্য অঞ্চলের নমুনায় যে পরিমাণ তেজস্ক্রিয়তা রয়েছে, হাওরে তেজস্ক্রিয়তার পরিমাণ তারচেয়ে কম। কাজেই পানিতে বাইরের কোনও দূষণ মিশে যায়নি। হাকালুকি হাওরের পানিতে ভেসে উঠেছে মরে যাওয়া মাছ

ড. দিলিপ কুমার সাহাসহ তিন সদস্যের বিশেষজ্ঞ দল এই পরীক্ষা চালান। তারা রবিবারই ঢাকার উদ্দেশে রওনা হয়ে গেছেন।

বর্ষা মৌসুমের অনেক আগেই এবার পাহাড়ি ঢলে হাওরের পানি বেড়ে হাজার হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে। সম্প্রতি হাওরাঞ্চলে মাছ মরে ভেসে উঠছে এবং প্রচুর হাঁস মারা যাচ্ছে। এ কারণে পানিতে বাইরের থেকে কোনও দূষণ এসে মিশেছে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে ঢাকা থেকে বিশেষজ্ঞরা এসে পানি পরীক্ষা করে দেখেন। কিশোরগঞ্জে হাওরে তলিয়ে গেছে হেক্টরের পর হেক্টর জমির ধান

এদিকে সুনামগঞ্জে হাওরে মাছের মড়কের কারণ অনুসন্ধান করতে হাওর এলাকার পানির ভৌত ও রাসায়নিক গুণাবলী পরীক্ষা করেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের তিন সদস্যের বিজ্ঞানী প্রতিনিধিদল। শনিবার তারা বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর, তাহিরপুর উপজেলার হালিরহাওর ও মহালিয়ার হাওরে পানি পরীক্ষা করে জানান, হাওরের পানি স্বাভাবিক অবস্থায় নেই। পানিতে গ্যাসের উপস্থিতি রয়েছে, এসিটিক পানি ঘন। মাছের বেঁচে থাকার অনুপযোগী। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।  বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশিকুর রহমান ও ইশতিয়াক হায়দারও সেখানে উপস্থিত ছিলেন।

/এফএস/ 

আরও পড়ুন- 


রানা প্লাজার নিখোঁজ শ্রমিকদের সন্ধান মেলেনি আজও

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম