‘বোমাটি শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারীদের কেউ রেখেছেন’

সিলেট প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১৫:২৩আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৭:৪৯


‘বোমাটি শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারীদের কেউ রেখেছেন’ সিলেট শহরতলীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় অবস্থিত স্কলার্স হোম ক্যাম্পাসের ভেতরে রাখা বোমাটি শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারীদের কেউ রেখেছে বলে মন্তব্য করেছেন স্কলার্স হোমের প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দীকি। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।



প্রিন্সিপাল বলেন, ‘ক্যাম্পাসজুড়ে সবসময় নিরাপত্তা জোরদার থাকে। এমনকি মূল ভবনের ভেতরে অভিভাবকসহ কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না। ক্লাসে কোনও শিক্ষার্থী প্রবেশ করার সময় তাদেরকে চেকিং (পরীক্ষা) করে প্রবেশ করানো হয়। তাই এ ঘটনা বাইরের কারও ঘটনোর সুযোগ নেই।’
প্রিন্সিপাল আরও বলেন, ‘র‌্যাব সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখেছেন এটা একটি শক্তিশালী বোমা। এর ভেতরে সার্কিট রয়েছে। এটা যদি বিস্ফোরিত হয় তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে, সেই আশঙ্কায় অভিভাবকদের পরামর্শ নিয়ে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসের বাইরে বের করা হয়েছে।’ এ ক্যাম্পাসে স্কুল ও কলেজ পর্যায়ের ১৫শ শিক্ষার্থী রয়েছেন বলে জানান তিনি।

‘বোমাটি শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারীদের কেউ রেখেছেন’ প্রিন্সিপাল জুবায়ের সিদ্দিক বলেন, ‘সিসিটিভির ফুটেজ র‌্যাব সংগ্রহ করেছে। ক্যাম্পাসের মূল ভবনের সিঁড়ির পাশে কে বা কারা বোমাটি রেখে গেছে তা ক্যামেরায় ধরা পড়েনি। পরিচ্ছন্নকর্মীরা পরিষ্কার করার সময় এটি দেখতে পান। বোমাটি একটি কালো পলিথিনে প্যাকেট করা ও লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।’
স্কলার্স হোম বন্ধ ঘোষণা করা হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ‘ঘটনাস্থলে পুলিশসহ র‌্যাবের সদস্যরা রয়েছেন। কে বা কারা বোমাটি রেখে গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ক্যামেরায়ও ধরা পড়েনি। বিষয়টি সন্দেহজনক।’
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজ ভবনের সিঁড়ির বাম পাশে বোমা সদৃশ একটি বস্তু দেখে র‌্যাবকে খবর দেন শিক্ষকরা। পরে বেলা ১১টার দিকে র‌্যাব ৯ -এর সদস্যরা ঘটনাস্থলে আসেন। এটি একটি শক্তিশালী বোম। এর মধ্যে সার্কিট পাওয়া গেছে বলে জানিয়েছেন  র‌্যাবের কর্মকর্তারা।
/এআর/ এপিএইচ/



সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী