আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে সমাজ সভ্যতা টিকবে না: প্রধান বিচারপতি

নওগাঁ প্রতিনিধি
০৪ মে ২০১৭, ২০:৪৪আপডেট : ০৪ মে ২০১৭, ২০:৫৯

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘দেশে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সমাজ সভ্যতা টিকবে না। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ, প্রশাসন ও প্রসিকিউশনকে একযোগে কাজ করতে হবে। বিচার বিভাগ রক্ষা, মানবাধিকার রক্ষা ও জনগণের নিরাপত্তা বিধানের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ  মো. আরিফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. একেএম ফজলে রাব্বী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আ্যাড. সরদার সালাউদ্দিন মিন্টু ও জেনারেল প্রসিকিউটর (জিপি) আ্যাড. মোস্তাফিজুর রহমান ফিরোজ প্রমুখ।

এর আগে প্রধান বিচারপতি জেলা জজশীপের বিভিন্ন আদালত পরিদর্শন করেন এবং দায়েরকৃত মামলাগুলো পর্যালোচনা করে ১৫ বছরের পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। এছাড়া রমজান মাসে খাদ্যে ভেজালবিরোধী অভিযান জোরদার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের