মহেশপুর থেকে আটক নব্য জেএমবির দুই সদস্য রিমান্ডে

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ মে ২০১৭, ১২:৩৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ০০:৪৯

মহেশপুর থেকে আটক নব্য জেএমবির দুই সদস্য রিমান্ডে

ঝিনাইদহের মহেশপুরের বজরাপুর জঙ্গি আস্তানা থেকে আটক নব্য জেএমবির সদস্য জহুরুল হক ও তার ছেলে জসিম উদ্দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজেদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ নব্য জেএমবি সদস্য জহুরুল হক ও তার ছেলে জসিম উদ্দিনের ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক জহুরুলের ৫ দিন এবং ছেলে জসিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের হঠাৎপাড়ায় একটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। সেখানে অভিযান চালালে আত্মঘাতি বোমা হামলায় নব্য জেএমবির সদস্য আব্দুল্লাহ ও পুলিশের গুলিতে তুহিন নিহত হয়। সেখান থেকে আটক করা হয় বাড়ির মালিক জহুরুল হক ও তার ছেলে জসিমকে।

অন্যদিকে ঝিনাইদহ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের ৩ নেতাকর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করেছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধ, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ১৪ জন, শৈলকুপা থেকে ৯ জন, মহেশপুর থেকে ২ জামায়াত নেতাকর্মীসহ ১২ জন, কালীগঞ্জ থেকে ২ জন, হরিণাকুন্ডু থেকে ২ জন ও কোটচাঁদপুর উপজেলা থেকে ১ জামায়াতসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও ডিবি পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার হয়েছে আরও ২ জনকে। গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

আরও পড়তে পারেন: কাশিয়ানীতে খাল খননের নামে অবাধে বালু বিক্রি!

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী