কুমিল্লা বোর্ডের ৯৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ

ফেনী প্রতিনিধি
২৪ মে ২০১৭, ১৭:১৭আপডেট : ২৪ মে ২০১৭, ১৭:১৭

কুমিল্লা বোর্ডের ৯৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ

এসএসসিতে ফল বিপর্যয়ের কারণে ফেনীসহ ৬ জেলার ৯৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা বোর্ড। একই সঙ্গে কীভাবে এ অবস্থা থেকে উঠে আসা যায় এবং ফল ভালো করা যায় সেই সম্পর্কে তাদের পরামর্শ চাওয়া হয়েছে। কুমিল্লা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ইলিয়াস উদ্দিন বুধবার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠককালে এ কথা জানান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হঠাৎ কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয় হওয়ায় আমরা অনেকটা হতাশ। এর কারণ ও করণীয় সম্পর্কে জানতে বিদ্যালয়গুলোতে চিঠি দেওয়া হয়েছে। জবাব আসার পর মাঠ পর্যায়ে গিয়ে তা সমাধানের চেষ্টা করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ইংরেজি, গণিত ও বিজ্ঞানে ভালো শিক্ষকের সঙ্কটই ফল খারাপের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভালো শিক্ষকরা শহরমূখী হওয়ায় মফস্বলে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের সঙ্কট রয়েছে। এ ছাড়া মডেল পদ্ধতিতে ফল মূল্যায়নের প্রভাবও এর উপর পড়েছে।

উল্লেখ্য, এ বছর এসএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল মাত্র ৫৯.০৩ শতাংশ।

/জেবি/

আরও পড়তে পারেন: সীমানা প্রাচীরের পাশে মিললো নবজাতক

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী