ভারতে পাচার হওয়া ১১ ব্যক্তি দেশে ফিরেছেন

বেনাপোল প্রতিনিধি
২৪ মে ২০১৭, ২২:৩০আপডেট : ২৪ মে ২০১৭, ২২:৩৪

পাচার ভারতে পাচার হওয়ার আড়াই বছর পর দেশে ফিরলো ১১ বাংলাদেশি। বুধবার (২৪ মে) বিকেলে ৪ টার দিকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ফেরত দেন। এ সময় বিজিবি ও বিএসএফ এর স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেরত আসাদের মধ্যে রয়েছেন- রুপা  খাতুন (১৯), শারমীন আক্তার (১৮), স্বপ্না খাতুন (১৯), হেলেনা খাতুন (১৭), মমতাজ বেগম (৪০), আনোয়ারা খাতুন (৩০), শামিম (১৮), ইউসুফ (১৬), জাহিদ (১৫), ইবাদত (১৫) ও রাব্বি (১৫)। এদের বাড়ি যশোর, নড়াইল, মাদারীপুর, বাগেরহাট ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরিফ বিষয়টি নিশ্চিত করেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সূত্র জানায়, দেশে ফেরত আসা নারী ও শিশুসহ ১১ বাংলাদেশি বিনা পাসপোর্টে ভারতে যান। তারা ভারতের মহারাষ্ট্র পুলিশের হাতে আটক হন। পরে তাদের পুলিশ কিশোলয় জেলহাজতে পাঠানো হয়। সেখান থেকে ‘লিলুয়া ও স্নেহা বাসন’ নামে দু’টি এনজিও ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটে’র মাধ্যেমে তাদেরকে দেশে ফেরত আনা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরিফ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে যশোর মানবাধিকার সংস্থা নয় জন এবং মহিলা আইনজীবি সমিতি দু’জনকে তাদের অভিভাবকের হাতে তুলে দেবেন।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের