পশুর নদীতে কার্গোডুবি: এখনও শুরু হয়নি উদ্ধার কাজ

বাগেরহাট প্রতিনিধি
০৬ জুন ২০১৭, ১৫:০১আপডেট : ০৬ জুন ২০১৭, ১৫:০২

কার্গোডুবি পশুর নদীর হারবাড়িয়া এলাকায় ৮২৫ টন সিমেন্ট তৈরির কাঁচামালসহ ডুবে যাওয়া কার্গোটি এখনও উদ্ধার করা হয়নি। রবিবার দিনগত রাত ১২টার দিকে মংলা বন্দরের পশুর নদীর হারবাড়িয়া চ্যানেলে স্লাগ বোঝাই এমভি সেবা নামের কার্গোটি তলা ফেটে ডুবে যায়।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার মো. ওয়ালিউল্লাহ বলেন, মংলা বন্দরের সুং সিং নামের একটি সিমেন্ট কারখানা চীন থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল আমদানি করে। গত ২৭ মে সাইপ্রাসের পতাকাবাহী এ্যাটাকি এসবি নামের জাহাজটি মংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় অবস্থান নেয়। রবিবার রাতে জাহাজ থেকে মাল নামানোর সময় এমভি সেবা নামের কার্গোটি তলা ফেটে পানিতে ঢুবে যায়। তবে কার্গোতে থাকা মাস্টার ও শ্রমিকরা নিরাপদে তীরে উঠে আসে।

তিনি বলেন, ১৫ দিনের মধ্যে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে মালিক পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এটি অপসারণ করা না হলে কার্গোটি ‘র‌্যাক’ ঘোষণা করা হবে। তবে কার্গো ডুবিতে মংলা বন্দরের জাহাজ চলাচলে কোনও বিঘ্ন হচ্ছে না বলে জানান তিনি।

হারবার মাস্টার আরও বলেন, মালিক পক্ষ কার্গোটি উদ্ধারের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত সময়ের মধ্যে তারা কার্গোটি উদ্ধার কাজ শুরু করবে বলে জানিয়েছে।

বাগেরহাট পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক এমদাদুল হক ঘটনাস্থল থেকে মঙ্গলবার দুপুরে এই প্রতিবেদককে জানান, পরিবেশ অধিদফতরের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডুবে যাওয়া কার্গোর সিমেন্ট তৈরির কাঁচামাল ‘স্লাগ’ পরিবেশের কোনও ক্ষতি করবে কিনা এজন্য দুর্ঘটনাস্থল থেকে নমুনা পানি সংগ্রহ করেছে। এই পানি খুলনা ল্যাবে পরীক্ষা করে দেখা হবে।

রবিবার রাতে মংলা বন্দরের পশুর নদীর হারবাড়িয়া চ্যানেলে ৮২৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে কার্গোটি তলা ফেটে ডুবে যায়। তবে কার্গোডুবিতে মংলা বন্দরে জাহাজ চলাচলে কোনও অসুবিধা হচ্ছে না।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী