নারায়ণগঞ্জে মাইক্রোসফট সাউথ ইস্ট এশিয়া অঞ্চলের প্রধান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ জুন ২০১৭, ১৫:৩৪আপডেট : ০৮ জুন ২০১৭, ১৫:৩৬

নারায়ণগঞ্জে মাইক্রোসফট সাউথ ইস্ট এশিয়া অঞ্চলের প্রধান নারায়ণগঞ্জের ভুইয়ারবাগে বিদ্যানিকেতন হাই স্কুলের শেখ রাসেল ডিজিটাল কম্পউটার ল্যাব পরিদর্শন করেছেন মাইক্রোসফট সাউথ ইস্ট এশিয়া অঞ্চলের প্রধান মিশেল সিমন্স।বৃহস্পতিবার (৮ জুন) সকালে ল্যাব পরিদর্শনের সময় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পরিষদ ও জেলা প্রশাসনের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
এসময় মিশেল সিমন্স বলেন, ‘বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এখানে স্কুলগুলোতে কম্পিউটার শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বর্তমান সমাজ ব্যবস্থা তথ্য প্রযুক্তি নির্ভর। প্রযুক্তির অগ্রগতির সাথে সমন্বয় করে আমাদের এগিয়ে যেতে হবে। এ জন্য স্কুল কলেজগুলোতে তরুণদের আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত বেশি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকার বর্তমানে তথ্য প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে। এটা আশার আলো ছড়াচ্ছে। তথ্য প্রযুক্তি নিয়ে সরকারের ভিশন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। মাইক্রোসফট বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে সহায়তার জন্য কাজ করবে ‘ নারায়ণগঞ্জে মাইক্রোসফট সাউথ ইস্ট এশিয়া অঞ্চলের প্রধান
স্কুল পরিদর্শনের সময় জেলা প্রশাসক রাব্বী মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ছরোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমীম বিনতে শেখ জেবিন, মাইক্রোসফট বাংলাদেশের ডিরেক্টর সোনিয়া বশির কবির, এরিয়া ম্যানেজর সুপর্না রায়, তাবাচ্ছুম সুলতানা, বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ূন, সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক রাব্বী মিয়া অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, ‘বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের প্রথম লক্ষ্য হচ্ছে তথ্য প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সে জন্য সরকারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে তথ্য প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য সারা দেশে সরকার স্কুলগুলোতে পর্যায়ক্রমে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করেছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম