এই হামলার জন্য আ. লীগের লোকজন দায়ী: আমির খসরু

চট্টগ্রাম প্রতিনিধি
১৮ জুন ২০১৭, ১১:৫৪আপডেট : ১৮ জুন ২০১৭, ১১:৫৮

চট্টগ্রামে বিএনপির নেতারা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার জন্য আওয়ামী লীগের লোকজনকে দায়ী করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এই হামলার জন্য আওয়ামী লীগের লোকজনই দায়ী বলে আমাদের বিশ্বাস। অতর্কিতে হামলা চালানোর কারণে আমরা কোনও দিকে তাকানোরই সুযোগ পাইনি।’

বিএনপির অভিযোগের বিষয়ে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমি জানি না। ঘটনা না জেনে আমি কোনও মন্তব্য করতে পারবো না। আমি এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।’

আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, বেলা সাড়ে ১০টার দিকে পাহাড় ধসের দুর্গতদের দেখতে রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিলেন তারা। এ সময় শান্তিরহাট এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। তিনি বলেন, ‘রাস্তা আটকে রড নিয়ে হামলা চালায় আমাদের ওপর। পাথরও নিক্ষেপ করে। দুটি গাড়ি ম্যাসাকার হয়ে গেছে।’ আহত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিনি আরও জানান, তিনিসহ হামলার শিকার হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে ব্যাথা পেয়েছেন। দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীমও আঘাত পেয়েছেন। একজনের মাথা ফেটে গেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে গাড়িতে ছিলেন তার কাঁচ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের জীবন হুমকির মুখে।’

/এসটিএস/পিএইচসি/এসএনএইচ/এফএস/ 
আরও পড়ুন- পাহাড়ে গাড়ি বহরে হামলায় মির্জা ফখরুল আহত

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান