পাহাড় ধস, সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ১১:৪৮আপডেট : ১৯ জুন ২০১৭, ১২:৩৩

সিলেটে রেল যোগাযোগ স্বাভাবিক করতে চলছে কাজ বৃষ্টির কারণে মৌলভীবাজারের মাগুরছড়া এলাকায় পাহাড় ধসে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৯ জুন) সকাল থেকেই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন শ্রীমঙ্গল স্টেশন মাস্টার ফয়জুর রহমান।
রেল সংযোগ ফিরিয়ে আনার কাজ চলছে জানা গেছে, রবিবার (১৮ জুন) দিবাগত রাত থেকে টানা বৃষ্টির কারণে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর মাগুরছড়া পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের মাটি রেল লাইনের ওপর পড়ে এবং রেল লাইন চলাচলের অনুপযোগী হয়ে যায়। এর ফলে সকাল থেকেই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়েছে।
চলছে রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ ফয়জুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত থেকে শুরু হওয়া বৃষ্টির কারণেই এখন সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন। হয়ে পড়েছে। রেলকর্মীরা মাটি সরানোর কাজ করছেন।’
আরও পড়ুন-

সোনাতলা-সারিয়াকান্দি সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা

দৌলতদিয়ায় চলছে নতুন ফেরিঘাট নির্মাণ, ঈদের আগে কাজ শেষ না হওয়ার আশঙ্কা

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের