ঈদে ঢাকা-রাজশাহী রুটে বিশেষ ট্রেন

রাজশাহী প্রতিনিধি
২২ জুন ২০১৭, ০৩:২৫আপডেট : ২২ জুন ২০১৭, ০৩:৪৩

ঈদে রেলওয়ের বিশেষ ট্রেন (ফাইল ছবি)

ঈদে যাত্রী ভোগান্তি কমাতে ঢাকা-রাজশাহী রুটে চলাচল করবে একটি বিশেষ ট্রেন। বৃহস্পতিবার (২২ জুন) থেকে ঈদ স্পেশাল নামের এ ট্রেনটি চলবে। বর্তমানে এ রুটে পদ্মা, সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেস নামে তিনটি ট্রেন চলাচল করছে। রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন-মাস্টার ময়েন উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার ময়েন উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার থেকে বিশেষ ট্রেনটি ঈদের আগের দিন পর্যন্ত চলাচল করবে। এছাড়া ঈদের পরদিন থেকে আবার পরবর্তী সাতদিন চলাচল করবে। দুটি এসি বগিসহ এ ট্রেনে ১১টি বগি রয়েছে। ট্রেনটি প্রতিদিন দুপুর দেড়টায় ঈদ স্পেশাল-৪ নামে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আবার ঈদ স্পেশাল-৩ নামে প্রতিদিন রাত ৯টা ২৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে।’

তিনি আরও বলেন, ‘এ রুটের আগের সব ট্রেন নিয়মিত সময়সূচিতেই চলবে। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের কোনও অফ-ডে থাকবে না। তবে ঈদের আগের দিন রাজশাহী-ঢাকা রুটের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে না।’

ময়েন উদ্দিন জানান, ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। রাজশাহী-ঢাকা রুটের বাড়তি একটি ট্রেনের কারণে ঈদের পর কর্মক্ষেত্রে ফেরা মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

এদিকে, যাত্রী হয়রানি বন্ধে রেল পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। বুধবার বেলা ১২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।

এ ব্যাপারে ময়েন উদ্দিন বলেন, ‘ট্রেনের টিকিট বিক্রিতে যাতে কোনও ধরনের সমস্যা না হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান